পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর
তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই সভায় মালিকপক্ষের প্রতিনিধিদের পক্ষ থেকে শ্রমিকদের নতুন বেতন কাঠামোর প্রস্তাব উপস্থাপন করার কথা রয়েছে।


