বিশ্বে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান বিপজ্জনক পর্যায়ে
বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণের মাত্রায় মঙ্গলবার সকালে শীর্ষে উঠে এসেছে ঢাকা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে আটটায় রাজধানীর বায়ুমান সূচক (একিউআই) ৩৩৬ রেকর্ড করা হয়, যা ‘বিপজ্জনক’ পর্যায়ের।


