গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কাঁদানে গ্যাস ছুড়ে সরালো পুলিশ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।


