নামজারিতে ফাইল আটকে ১০ হাজার টাকা ঘুস দাবি, ভূমি অফিসে দুদকের অভিযান
শরীয়তপুরের ডামুড্যার কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসে নামজারির জন্য ঘুস গ্রহণের অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৬ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আরিফ হোসেনের নেতৃত্বে কনেশ্বর ভূমি অফিসে এ অভিযান পরিচালিত হয়।



