নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ মেটাতে চায় সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী
সরকার ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ মেটাতে চায় বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর বিদ্যুৎ ভবনে সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের স্টার্ট-আপ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।



