তাড়া করে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
চট্টগ্রামের রাউজানে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া এবং জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. মুরাদ নামে এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনায় মূল অভিযুক্ত সাব্বির হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।


