সিডরের ১৯ বছরেও আতঙ্ক কাটেনি শরণখোলাসহ উপকূলবাসীর
আজ ১৫ নভেম্বর ভয়াল ঘূর্ণিঝড় সিডর দিবস। ১৯ বছর আগে ২০০৭ সালের এই দিনে রাতে তাণ্ডব চালিয়েছিল শতাব্দীর অন্যতম প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর। ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গিয়েছিল দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলসহ শরণখোলা।



