বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, বাতাসের মান অস্বাস্থ্যকর
বিশ্বের বায়ুদূষণকারী শহরগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরটির বায়ুমান সূচক (একিউআই) স্কোর ছিল ১৮৫, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।



