ধাওয়া খেয়ে নিজের দোকানে আশ্রয় নিলেন ব্যবসায়ী, সেখানেই ছুরিকাঘাত
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে বিরোধের জেরে চট্টগ্রামের রাউজানে এক ব্যবসায়ীকে তার দোকানে ঢুকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র নোয়াপাড়া পথেরহাটের ব্যস্ততম আমির মার্কেটে এ হামলার ঘটনা ঘটে।



