সেমিতে প্রথমার্ধে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান
এবারের সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমি ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ তৈরি করলেও জালে দেখা পায়নি কোনো দলই। গোল না পেলেও ম্যাচে বলের দখল কিংবা আক্রমণ সব জায়গায় কিছুটা এগিয়ে ছিল স্বাগতিকরা।

