পাশাপাশি ক’ব’রে মা-মেয়ে, বাবার হাত ধরে জানাজায় আহত ছেলে
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত মাহমুদা আক্তার ও তার মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতিকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচপীর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।



