ঘুমের আগে রিলস দেখা বাড়াতে পারে উত্তেজনা, বাড়ে মস্তিষ্কের চাপ
দিনের কাজ শেষে বিছানায় শুয়ে মোবাইল ফোন ব্যবহার অনেকের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। মেসেজ দেখা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে রিলস স্ক্রল করা কিংবা দিনের খবর পড়তে পড়তে কখন যে দীর্ঘ সময় কেটে যায়, তা অনেকেই টের পান না।



