ঘরে ঢুকে পড়ল বালুবোঝাই ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত মেয়ের, অন্তঃসত্ত্বা মা আহত
রংপুর নগরীর পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় ডাম্প ট্রাকের চাপায় এক শিশু নিহত ও এক অন্তঃসত্ত্বা নারী আহত হয়েছেন। সম্পর্কে তারা মা-মেয়ে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ বছরের শিশু মোছা সিনথিয়ার মৃত্যু হয়।



