নির্মম বাস্তবতাও দমাতে পারেনি কোরআন-প্রেম, যুদ্ধবিধ্বস্ত গাজায় ১০০০ হাফেজকে সংবর্ধনা
ধ্বংসস্তূপ আর বাস্তুচ্যুতির নির্মম বাস্তবতাও দমাতে পারেনি গাজাবাসীর কোরআন-প্রেম। চরম প্রতিকূলতার মাঝেও ২০২৬ সালের জাতীয় কোরআন হিফজ পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ এক হাজার হাফেজ ও হাফেজাকে সংবর্ধনা দিয়েছে গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়।


