সাফের সেমিফাইনাল ও ফাইনালে থাকছে ভিএআর, নিয়ন্ত্রণ হবে থাইল্যান্ড থেকে
আন্তর্জাতিক ফুটবলের সঙ্গে তাল মেলানোর পথে নতুন একটি পদক্ষেপ নিচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবল। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার জন্য চোখ থাকবে হাজার কিলোমিটার দূরের এক নিয়ন্ত্রণকক্ষে।


