ঢাকার বস্তির ৮৯ শতাংশ পরিবার বহুমাত্রিক দারিদ্র্যের শিকার
রাজধানীর বস্তিতে বসবাসকারী ৮৯ শতাংশ পরিবার বহুমাত্রিক দারিদ্র্যে ভুগছে। অর্থাৎ এখানে প্রতি ১০টি পরিবারের ৯টি দরিদ্র। আবাসন, পানি, স্যানিটেশন, স্বাস্থ্য ও শিক্ষার মতো প্রায় সব সূচকে বস্তির মানুষ গভীর সংকটের মধ্যে রয়েছে।


