বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন: প্রতিমন্ত্রী শাহে আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘বগুড়ার অবকাঠামোগত উন্নয়নে প্রায় দুই হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। আগামী তিন বছরে জেলার সাতটি সংসদীয় আসনে রাস্তাঘাট, সেতু, কালভার্টসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও উন্নয়নকাজে এ অর্থ ব্যয় করা হবে।


