সংসদ সদস্যদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চায় স্থানীয় সরকার বিভাগ
তৃণমূল পর্যায়ে জনগণের জরুরি চাহিদা পূরণে সংসদ সদস্যদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চেয়েছে স্থানীয় সরকার বিভাগ। উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনের বার্ষিক উন্নয়ন তহবিল থেকে এ অর্থ সরাসরি সংসদ সদস্যদের অনুকূলে বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

