জামালপুর সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩০ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরপর থেকে প্রায় ৩০ ঘণ্টা ধরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন ওই নারী।

