দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের পেছনে দুটি কারণ থাকতে পারে বলে মনে করছে জামায়াতে ইসলামী। শেখ হাসিনা দেশে ফেরার প্রক্রিয়া দেখানোর পাশাপাশি দলীয় নেতাকর্মীদের আশ্বস্ত করতেও এমন পদক্ষেপ নিয়ে থাকতে পারেন বলে দাবি দলটির।

