‘শয়তানের নিশ্বাস’ ছিটিয়ে বৃদ্ধাকে অচেতন করে টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬
কুষ্টিয়ায় বাড়িতে একা থাকা এক বৃদ্ধাকে ‘শয়তানের নিশ্বাস’ নামে পরিচিত চেতনানাশক পদার্থ ছিটিয়ে অচেতন করে নগদ ১০ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার লুটের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।



