সৌদি আরবের বিমানবন্দর ও আরামকোর স্থাপনায় হামলার দাবি ইয়েমেনের বিদ্রোহীদের
সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর তেলের মজুত স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এর আগে দেশটির রাজধানী রিয়াদের আর্থিক কেন্দ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছিল গোষ্ঠীটি।

