পার্কিং নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীকে ১৪ রাউন্ড গুলি চালিয়ে হত্যা
গাড়ি পার্কিং নিয়ে বিরোধের জেরে এক প্রতিবেশীকে এলোপাতাড়ি গুলি করে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত মনু শর্মা ওরফে মোহনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) রাতে ভারতের হরিয়ানার ফরিদাবাদে এই নির্মম ঘটনা ঘটে।


