জঙ্গল থেকে নকশাল নির্মূল হলেও চেতনায় রয়ে গেছে: নরেন্দ্র মোদি
ভারতের ছত্তিশগড়ের বস্তারে নকশালবিরোধী অভিযানে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কয়েক দশকের মাওবাদীবিরোধী লড়াইয়ে সাফল্যের পর এবারের দীপাবলিকে দেশের প্রথম ‘নকশালমুক্ত দীপাবলি’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।


