পোশাকশ্রমিকদের মজুরি ১৮-২৪ হাজার টাকার মধ্যে হওয়া উচিত :সিপিডি
শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও মুদ্রাস্ফীতি বিবেচনা করে পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে রাখার প্রস্তাব করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।



