টানা ঊর্ধ্বমুখী ডলার, ১৯ মাসের সর্বোচ্চ পর্যায়ে সূচক
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর ইঙ্গিত এবং কর্মকর্তাদের কঠোর অবস্থানের কারণে শক্তিশালী হয়েছে মার্কিন ডলার। বৃহস্পতিবার এশিয়ার বাজারে ডলারের সূচক ১০৩ দশমিক ৯৭ পয়েন্টে অবস্থান করছিল, যা ২০২৫ সালের এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি।



