গাজীপুরে এসে নাশকতার চেষ্টা, বিস্ফোরকসহ তারাকান্দা যুবলীগের দুই শীর্ষ নেতাসহ গ্রেফতার ৫
পাশের জেলা ময়মনসিংহ থেকে গাজীপুরে এসে নাশকতার চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছেন তারাকান্দা উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। তাদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আরও ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

