এক বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছাল যুক্তরাজ্যের মুদ্রাস্ফীতি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং জ্বালানি সরবরাহে সংকটের প্রভাব সরাসরি আঘাত হেনেছে যুক্তরাজ্যের অর্থনীতিতে। দেশটির জাতীয় পরিসংখ্যান অফিসের (ONS) প্রকাশিত তথ্য অনুযায়ী, অক্টোবরে যুক্তরাজ্যের বার্ষিক মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতির হার বেড়ে ৩.৬ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের মাসে ৩.৫ শতাংশ ছিল।

