বহিরাগতদের ইন্ধনে সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ১১২ কারখানা বন্ধ
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকার সাভারে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করলে পুলিশ ও শ্রমিকসহ বেশ কয়েকজন আহত হন।



