সাভারে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
সাভারে আল মুসলিম এর গার্মেন্টস শ্রমিকদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় পুলিশ সহ আহত হয়েছে বেশ কয়েকজন। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল বাসস্ট্যান্ড এ ঘটনা ঘটে।



