রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিস ও বিশ্ববিদ্যালয় ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ
রাজশাহী নগরীর বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল ও এরিয়া অফিস লক্ষ্য করে গভীর রাতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মোটরসাইকেলযোগে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ব্যাংক ভবনের নিচতলায় রাস্তার পাশ থেকে পরপর দুটি ককটেলসদৃশ পেট্রোল বোমা নিক্ষেপ করে।


