হালান্ডের শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয়ে শেষ আটে নরওয়ে
শেষ মুহূর্তের পেনাল্টি থেকে গোল করে নরওয়েকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন এরলিং হালান্ড। দুই গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে জয় নিশ্চিত করার পাশাপাশি নেশনস লিগের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে, আর বিদায় নিতে হয়েছে ডেনমার্ককে।

