ভারতে ছটপূজার দূষণে যমুনায় ভাসছে মরা মাছ, ভিডিও প্রকাশ করায় সাংবাদিক গ্রেপ্তার
ভারতের রাজধানী নয়াদিল্লির যমুনা নদীতে ছটপূজাকে কেন্দ্র করে সৃষ্ট দূষণ ও রাসায়নিকের বিষক্রিয়ায় অসংখ্য মাছ মরে ভেসে ওঠার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় সুরেন্দ্র সিং আজাদ নামের এক স্বাধীন সাংবাদিককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।


