কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের আড়ালে সহিংসতার অভিযোগ, ভিডিওতে ভাঙচুর-অগ্নিসংযোগের দৃশ্য
গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চল ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলমান অস্থিরতার মধ্যে বহিরাগতদের পরিকল্পিত নাশকতায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ শ্রমিকদের দাবি, শ্রমিকদের ন্যায্য আন্দোলনের নাম ভাঙিয়ে একদল বহিরাগত যুবক মহাসড়কে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।



