উখিয়ায় লোকালয়ে সাত হাতি, দেড় ঘণ্টার চেষ্টায় বনে ফেরত
কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছে সাত সদস্যের একটি বন্য হাতির পাল। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার থাইংখালী বিটের চোরাখোলা এলাকায় হাতির পালটি লোকালয়ে প্রবেশ করলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।



