বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
হরমুজ প্রণালি দিয়ে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ বাড়তে থাকায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি কমেছে। একই সঙ্গে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সরবরাহ উদ্বৃত্তের পূর্বাভাসও দামের ওপর চাপ তৈরি করেছে।



