মালিক-শ্রমিক সংলাপের আহ্বান চট্টগ্রাম গার্মেন্টস ঐক্য পরিষদের
পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি, চাকরির নিরাপত্তা এবং শিল্পের উৎপাদনশীলতা নিশ্চিতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ ও শ্রমিক-মালিকপক্ষের মধ্যে কার্যকর সংলাপের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।



