বাংলাদেশ-ভারতে ২০৩১ বিশ্বকাপ
আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ সূচিতে বড় সুখবর পেল বাংলাদেশ। ২০৩১ সালের আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও ভারত। একই সঙ্গে ২০২৯ সালের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হিসেবে ভারতের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।


