টঙ্গীতে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা
গাজীপুরের টঙ্গীতে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল। মঙ্গলবার দুপুরে গাজীপুরা ও সাতাইশ এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক দফা ধাওয়া ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ।

