কক্সবাজারের পাহাড়ে ফিরছে সবুজ বাড়ছে বন্য প্রাণীর বিচরণ
রোহিঙ্গা বসতির চাপে একসময় গাছপালাহীন ও প্রাণবৈচিত্র্যশূন্য হয়ে পড়েছিল কক্সবাজারের উখিয়ার থাইংখালী এলাকার বিস্তীর্ণ পাহাড়ি বনভূমি। নির্বিচারে গাছপালা উজাড় ও পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ বিপর্যস্ত হওয়ায় হারিয়ে যেতে বসেছিল বনের স্বাভাবিক জীববৈচিত্র্য।


