চ্যাম্পিয়ন্স লিগে অ্যাডিডাসের জায়গায় নাইকি
আগামী মৌসুম থেকে উয়েফার অফিশিয়াল বল সরবরাহকারীর দায়িত্ব নিচ্ছে নাইকি। ফলে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ বলের চেহারায় আসছে পরিবর্তন। ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় বিখ্যাত তারকাখচিত নকশার অ্যাডিডাস বলটি শেষবারের মতো ব্যবহার করা হবে ২০২৬-২৭ মৌসুমের ফাইনালে।


