বায়ুদূষণে বিশ্বে শীর্ষে ঢাকা
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। মঙ্গলবার সকালে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ৩৩৬ রেকর্ড করা হয়েছে। এ অবস্থায় রাজধানীর বাতাসকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার।



