কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অপতৎপরতা ঠেকাতে মাঠে নেমেছে বিএনপি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ওএর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অপতৎপরতা ঠেকাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাঠে সক্রিয় হয়েছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। গত কয়েক দিনে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে বিক্ষোভ মিছিল ও শোডাউন করেছেন দলটির নেতাকর্মীরা।



