যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের তালিকায় বাংলাদেশ
বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে দেশের অবকাঠামো, জ্বালানি ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে প্রকল্প বাস্তবায়নে মার্কিন অর্থায়ন পাওয়ার সুযোগ তৈরি হলো।


