প্রতারণা রোধে ই-ওয়ালেট ব্যবহারকারীদের সতর্ক হওয়ার পরামর্শ সোনালী ব্যাংকের
ডিজিটাল লেনদেনে প্রতারণা ও গ্রাহকের অর্থ আত্মসাতের ঘটনা রোধে সোনালী ই-ওয়ালেট ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সোনালী ব্যাংক পিএলসি। বিশেষ করে ই-ওয়ালেটের অ্যাপের পিন, পাসওয়ার্ড, লেনদেনের পিন এবং ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) অন্য কারও সঙ্গে শেয়ার না করার আহ্বান জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

