সৈয়দপুরে আগাছায় ভরা শহীদ স্মৃতিসৌধ, বসছে নিয়মিত মাদকসেবীদের আড্ডা
দীর্ঘদিনের অযত্ন ও অবহেলায় আগাছায় ভরে গেছে নীলফামারীর সৈয়দপুরের শহীদ স্মৃতিসৌধ এলাকা। ফলে শহীদদের শ্রদ্ধার প্রতীক এই স্মৃতিসৌধটি বর্তমানে অসামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।



