মানিকগঞ্জে পাঁচ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের কলমবিরতি
মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের (কাজী) নিয়োগকালীন অধিক্ষেত্র বহাল রাখাসহ পাঁচ দফা দাবিতে মানিকগঞ্জে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা। সোমবার (১৬ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।



