স্পেনের জার্সিতে প্রথমবার ১০ নম্বরে ইয়ামাল
স্পেনের হয়ে লামিনে ইয়ামালকে সাধারণত ১৯ নম্বর জার্সিতেই দেখা যায়। জাতীয় দলের হয়ে অভিষেকের পর থেকে এই নম্বরেই খেলেছেন বার্সেলোনার তরুণ তারকা। তবে ইংল্যান্ডের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচে তাঁর জার্সিতে থাকছে ১০ নম্বর।


