অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো, জয়ে রাঙালেন রাভেন্নার রাত
ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদিনহো ৪৬ বছর বয়সে আবারও পেশাদার ফুটবলে মাঠে নেমে আলোড়ন তুলেছেন। ইতালির তৃতীয় বিভাগ সিরি সি-র ডার্বি ম্যাচে ফর্লিকে ২-০ গোলে হারিয়েছে রাভেন্না, আর সেই ম্যাচ দিয়েই অবসরের প্রায় এক দশক পর প্রত্যাবর্তন করেছেন তিনি।


