ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী উৎসব শুরু, ১০২ টি পূজামন্ডপের নিরাপত্তায় ৮১৩ পুলিশ
রোববার থেকে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পুজা শুরু হয়েছে। এ পূজা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আকর্ষণীয় দৃষ্টি নন্দন গেট, বর্ণিল বৈদ্যুতিক আলোকসজ্জা এবারের পূজার মূল আকর্ষণ।
